ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম
X

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকচাপায় হাসান আলভী পুলক (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ। এর আগে বৃহস্পতিবার রাতে মহাসড়কের বীরশ্রেষ্ঠ রউফ গেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলভী পুলক (২৪) দিনাজপুর জেলা শহরের ঈদগাহ বসতি আবাসিক এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি সাভার আর্মি আইবিএ’র বিবিএ’র ১২তম ব্যাচের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা গেছে, বৃহস্পতিবার সাভার আর্মি আইবিএ’র ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে প্রথম রমজানের ইফতার শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসান আলভী পুলক মোটরসাইকেলে করে সাভার সেনানিবাসে বসবাসকারী তার সেনা কর্মকর্তা দুলাভাইয়ের বাসায় যাচ্ছিলেন। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের রউফ গেটে পৌঁছালে রং সাইড দিয়ে আসা একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান শেখ জানান, নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে সাভার সিএমএইচে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝