ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
“গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি”
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম আপডেট: ০৬.০২.২০২৬ ৭:০৮ পিএম
X

ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই) বলেছেন, গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল বাস-অটো স্টেশন দখল এবং চাঁদাবাজির জন্য। আমরা তখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় রক্ষা এবং সকলের জান-মাল রক্ষার জন্য পাহারাদার হিসেবে কাজ করেছি।

তিনি বলেন, বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসনে আমরা নিশ্চিতভাবে বিজয় অর্জন করব, ইনশাআল্লাহ। কেউ যদি ভোট কাটতে আসে, তা প্রতিহত করা হবে।

বরগুনার আমতলী উপজেলার পৌরসভা চত্বরে শুক্রবার দুপুর সোয়া ১২টার সময় এক নির্বাচনী জনসভায় বক্তব্যকালে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, কেন্দ্র এবং স্থানীয় ভোটারদের কাছ থেকে যে আওয়াজ শুনতে পাই, তাতে এই সাগর পার থেকেই আমাদের ইসলামী পতাকার বিজয় শুরু হবে। অনেক দল নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবে—সোনার বাংলা গড়বে, ডিজিটাল বাংলা গড়বে ইত্যাদি। আমরা সরকার গঠন করতে পারলে আপনাদের মুখে হাসি ফুটাবো।

বরগুনা-১ আসনের হাতপাখা প্রতিকের প্রার্থী বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন: ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়া সম্পাদক কেএম শরিয়াতুল্লাহ, বরগুনা-২ আসনের হাতপাখা প্রতিকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী, বরগুনা জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহ, সাংবাদিক আলহাজ¦ মো. মোশারফ হোসেন, আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মো. ওমর ফারুক জিহাদি, আমতলী উপজেলা সেক্রেটারি গাজী মো. বায়েজিদ।

সভায় আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝