ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: বকুল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম
X

নরসিংদী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা হবে এবং সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় এগিয়ে থাকে।

তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমি আজীবন সংগ্রাম করেছি। স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী শক্তিকেই আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন—এই আশা রাখি।

বৃহস্পতিবার বিকেলে একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দমন-পীড়ন নয়, গণতন্ত্র চাই; লুটপাট নয়, জনগণের অধিকার চাই। ধানের শীষ মানে মেহনতি মানুষের প্রতীক, সংগ্রাম ও অধিকার আদায়ের শপথ। আসুন, ধানের শীষে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করি।

একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা হোসেন শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল আলম হাতেমের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান, বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদির জলিল, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, নরসিংদী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান খন্দকার সোহাগ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝