ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গজারিয়ায় বিএনপি-যুবদলের ২২ নেতাকর্মীর পদত্যাগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম
X

মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষিত ও জনপ্রিয় নেতাদের বহিস্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করছেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদলের আহ্বায়কসহ ২২ নেতাকর্মী।

শুক্রবার দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করে পদত্যাগ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, 'মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর, শহর, গজারিয়া, মীরকাদিম পৌরসভা) ৭৮ জন সভাপতি/সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন মহিউদ্দিন আহমেদকে সমর্থন দেন। কিন্তু তাদের মতামতকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয় অন্য প্রার্থীকে। সেই সাথে মুন্সীগঞ্জ জেলা বিএনপির জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা মহিউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমানসহ ১৩ নেতাকে বহিস্কারের প্রতিবাদে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।'

এছাড়াও, আরও অর্ধ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করবেন বলে জানা যায়।

পদত্যাগ করা অন্যান্য নেতাকর্মীরা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার, ইঞ্জি. মুকবুল আহমেদ রতন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক/সদস্য সচিবদের মধ্যে গিয়াসউদ্দিন মেম্বার, জাহাঙ্গীর মাতবর, স্বপন সরকার, এম এ হানিফ, আমিরুল ইসলাম, আতাউর রহমান, আজমল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক (জিএস) ওয়াহিদুজ্জামান, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ ২২ নেতাকর্মী।

ইতিমধ্যে ফেসবুক লাইভে এসে পদত্যাগ করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজী।

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে এরই মধ্যে বহিস্কার করা হয়েছে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনসহ দলের ১৩ নেতাকর্মীকে।

এএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝