ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
'লাঙ্গল চোরের ঘাঁটি, এবার টাকা দিয়ে ভোট কেনা রুখে দেওয়া হবে'
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম
X

রংপুর সংসদীয় আসন-৩ (সদর) এর বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামু বলেছেন, "লাঙ্গলের কোনো ঘাঁটি নেই, এটা এখন চোরের ঘাঁটিতে পরিণত হয়েছে। তারা দীর্ঘ সময় রংপুরের মানুষকে ঠকিয়েছে এবং উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে।"

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর ইন্দ্রার মোড়ে নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপির ২০টি নির্বাচনী অফিস একযোগে উদ্বোধন করা হয়।

জাতীয় পার্টির কঠোর সমালোচনা করে সামু বলেন, "লাঙ্গল পার্টি টাকা দিয়ে ভোট কেনে। রংপুরের দরিদ্র এলাকাগুলোতে আমাদের বিশেষ নজর রাখতে হবে। কেউ বিকাশ নম্বর নিচ্ছে কি না বা ভোটারদের প্রলোভন দেখাচ্ছে কি না, সেদিকে নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। এবার যেন কেউ টাকা দিয়ে জনমত কিনতে না পারে।"

সিটি কর্পোরেশনের নিয়োগ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, "একটি সিটি কর্পোরেশনে যেখানে ৭০০ জন লোক লাগে, সেখানে মিঠাপুকুর থেকে ১৪০০ লোক এনে নিয়োগ দেওয়া হয়েছে। এসব ঠকদের রংপুরের মানুষ আর ভোট দেবে না।"

আগামীকাল শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠ (কালেক্টরেট ঈদগাহ) সংলগ্ন জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নেতা-কর্মীদের বিশেষ নির্দেশনা দেন সামু। 

তিনি বলেন, প্রতিটি সেন্টার থেকে মিছিল নিয়ে এসে সামনের সারিতে অবস্থান নিতে হবে।
জনসভায় তিনটি মূল স্লোগান থাকবে—'ধানের শীষ', 'তারেক রহমান' এবং 'সামু ভাই'। অর্থাৎ প্রতীক, কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতার নামে স্লোগান দিতে হবে। নেতার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না। নারী নেতা-কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ডিসি অফিসের ভেতর দিয়ে প্রবেশের ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

আগামীকাল তারেক রহমানের কাছে রংপুরের পক্ষ থেকে কোন দাবিগুলো তোলা হবে—এমন প্রশ্নে সামু পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, রংপুরের প্রতিটি জেলায় ইপিজেড বা ইকোনমিক জোন প্রতিষ্ঠা, শহীদ আবু সাঈদের নামে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন এবং শ্যামাসুন্দরী খালের জন্য ১০০ বছরের দীর্ঘমেয়াদি নীতি-নির্ধারণী পরিকল্পনার কথা তুলে ধরা হবে।
 
অনুষ্ঠানে ২৪নং ওয়ার্ডসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
পরিশেষে সামু রংপুরের মানুষের উদ্দেশ্যে বলেন, "রংপুর উন্নয়ন থেকে অনেক পিছিয়ে আছে। সেবার সুযোগ পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন।"

এলওয়াই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝