ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:০১ পিএম আপডেট: ২৯.০১.২০২৬ ১০:৩৬ পিএম
X

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ঝিনাইগাতী উপজেলার ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় বাকি প্রক্রিয়াগুলো চলমান রয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, “শেরপুরে একটি ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। আমাদের আচরণবিধিতে স্পষ্টভাবে বলা আছে যে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচার-প্রচারণা পরিচালনা করতে হবে।”

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতী উপজেলায় সুনসান পরিবেশ বিরাজ করছে। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। উপজেলা সদরের বাজারের বেশিরভাগ দোকানপাট খোলা হয়নি।

বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে রেজাউল করিমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝