ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট: নাহিদ ইসলাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ৪:৫৪ পিএম
X

বিপুল ভোটে বিজয় অর্জন করে ১০ দলীয় জোট সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচনি প্রচারণার যাত্রা শুরুর প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এ জনপদের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে আমাদের নির্বাচনি পথচলা শুরু করছি।

এবারের নির্বাচন যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদীর যাত্রা উল্লেখ করে তিনি বলেন, এ যাত্রার প্রধান এজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার।

নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান নাহিদ ইসলাম।

 এ সময় সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে সরকার এবং ইসি।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝