ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কবিতা: সাপলুডু খেলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম
X

খেলা শুরু করি–চাল দেই ছক্কাগুটি
শূন্য পড়লেই শুরু করি পথচলা
সম্ভাবনার সূত্রে গাঁথা জীবন;

ব্রাত্যজন মই বানায়ে উঠাতে চায়
কোমর বেঁধে টেনে নিয়ে যেতে চায় মগডালে
যেখানে বসত গড়ে আছে সত্যের ঠাঁই;

হাটি হাটি পা পা–এক দুই তিন করে অবশেষে
কে আসে দানে কে আসে খেলায়
জানি না সে সত্য আছে সে কোথায়;

চলার পথে–ডানে বাঁয়ে ফণী নিয়ে চলি,
সুযোগের অপেক্ষায় থাকি গিলে খাই
পাঠিয়ে দেই শূন্যে আবার;

সংগ্রামের ফসল হাওয়া করে দেই–
দেয়ালে দেয়ালে আঁকি টিকটিকি আরশোলা
বসত করে ওরা সাথে যেখানেই যাই;

ওতেই শান্তি–বেহেশত মানি এইটুকুন জীবনের
কত্তো বড়ো বেলুন!
আকাশে ওড়ে বেতের টানটান আড়াআড়ি সুতাবাঁধা চওড়া বুক নিয়ে ভেসে বেড়ায় চঙ্গঘুড্ডি;

সেখানেই ওত পেতে থাকে–হায়েনার দল
ভুজঙ্গের সাথে সখ্যমালা গেঁথে মিশে থাকে
গিলে খায় সবুজ সাগরের সৌন্দর্য নীল;

এই ওঠি ঢেউয়ের পিঠে এই আবার হারিয়ে যাই
এই চড়ি জনতার নাও-এ এই আবার ডুবে যাই
গভীর খাদে;

খেল শুরু হয়েছে সেই কবে! শেষ হয় না যে আর!
একবার মইয়ে চড়ায়ে গিলে খায় টেনে নামায়
বারবার গণতন্ত্র হারায়ে যায় সাপলুডু খেলায়!

মনিরুজ্জামান বাদল
২০ জানুয়ারি ২০২৬
ঢাকা।

আরএন


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝