ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গজারিয়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতার বাড়ি ভাংচুর, আতঙ্কে পরিবার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম
X

মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনকে সমর্থন দেওয়ায় মুন্সীগঞ্জ জেলার  গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। 

১৫ জানুয়ারি রাতে গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জানুয়ারি ফারুক হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে গজারিয়া থানায় জিডি দায়ের করেছেন। বর্তমানে তদন্ত করছে পুলিশ।

অন্যদিকে ঘটনার পর থেকে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেনের বৃদ্ধ মা হোসনেআরা বেগমসহ পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানা গেছে। 

মুন্সীগঞ্জ গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেন বলেন, গত ১৪ জানুয়ারি মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনকে সমর্থন দেন তিনি ও তার সংগঠন। এর পরদিন ১৫ জানুয়ারি রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এ ঘটনা তিনি পুলিশকে জানিয়েছেন। কিন্তু শনিবার পর্যন্ত হামলাকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে তার বৃদ্ধ মা ও পরিবারের সদস্যরা রাত হলেই আতঙ্কের মধ্যে থাকে। 

জানতে চাইলে হোসেন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, ইটপাটকেল নিক্ষেপ করে বসতবাড়ির জানালার কাঁচ ভাংচুর করা হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের কেউই দেখনি। 

গজারিয়া থানার এসআই মোহাম্মদ বিন আসাদ জানান, দায়ের করা জিডির তদন্ত চলমান রয়েছে।

এমএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝