ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিক্ষোভে উত্তাল ইরান: ইন্টারনেটের পর মোবাইল সেবাও বন্ধের পথে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১২:৪৪ পিএম
X

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার মোবাইল ফোন সেবাও বন্ধের পথে রয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, অনেক জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্টারনেট বন্ধ হওয়ার পরই মোবাইল সেবা ব্যহত হওয়া শুরু করে। যদিও ইরান সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি।

গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন। এর পর সাধারণ জনগণও এতে যুক্ত হন। এই বিক্ষোভ গত ১২ দিন ধরে টানা চলছে। বৃহস্পতিবার রাতে বিক্ষোভের মাত্র আরও বেড়ে যায়। রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে বর্তমান ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সরকার হুমকির মুখে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে।

গত ১২ দিনের এ বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে, বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে এবং শক্তিশালী হামলা চালাতে পারে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝