ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হালদায় কার্পজাতীয় মাছ অবমুক্ত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
X

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে কার্পজাতীয় মা মাছের ডিম থেকে ফুটানো পোনা ও মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার উপজেলার উত্তর মাদার্শা মাছুয়াঘোনা হ্যাচারি সংলগ্ন স্থানে এসব অবমুক্তি কার্যক্রম সম্পন্ন হয়।

অবমুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

এ সময় তিনি বলেন, “হালদার কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার মৌসুমে ডিম সংগ্রহ করে প্রথমে হ্যাচারিতে এবং পরবর্তীতে নিজস্ব মডেল পুকুরে রাখা হয়। মাছ বড় হয়ে হালদায় অবমুক্ত হলে এতে মা মাছের বৃদ্ধি এবং প্রজননে সহায়তা হয়। হালদা শুধু হাটহাজারীর নয়, এটি দেশের একটি মূল্যবান সম্পদ। হালদা নদী ও এর জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।”

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলি বলেন, “উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে মাছুয়াঘোনা ও দক্ষিণ মাদার্শার মদুনাঘাট এলাকায় ২২০ কেজি মাছ অবমুক্ত করা হয়েছে। এছাড়া, গত ২৫ নভেম্বর জেলা প্রশাসক সত্তারঘাট এলাকায় ৩০ কেজি মাছ অবমুক্ত করেছিলেন।”

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা, দক্ষিণ মাদার্শার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান বাদশাহ, উপজেলা মৎস্যজীবী দল সভাপতি মোঃ শফিউল আলম, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু, মোঃ শাহাবুদ্দিন ও অফিস সহকারী মোঃ লোকমান প্রমুখ।

ইউএন/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝