ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শ্রীমঙ্গলে ১১টি এয়ারগান উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ পিএম
X

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ৬টা ৫৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকার চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোঁপঝাঁড়ে এয়ারগান থাকার তথ্য পায়।

খবর পেয়ে র‍্যাবের দলটি তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় ঝোঁপের মধ্যে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১১টি এয়ারগান উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিক ভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উদ্ধার হওয়া এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে র‍্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ১১টি এয়ারগান জিডিমূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝