ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধর্মীয় উৎসবের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী
✎ অবজারভার ডিজিটাল ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড় জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীরে ৩৬০ মিটার বাঁধ নির্মাণকাজের উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সর্বস্তরের জনগণকে নিজ নিজ এলাকায় সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কোনো সুযোগসন্ধানী বা ষড়যন্ত্রকারী মহল সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পঞ্চগড়ের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ফরহাদ হোসেন আজাদ বলেন, স্থানীয়ভাবে বিভিন্ন অঙ্গসংগঠনের মাধ্যমে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। তাঁরা সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপগুলোতে অবস্থান করবেন এবং স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে পুরো জেলায় উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যেকোনো অপ্রীতিকর ঘটনা, গুজব কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement