ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুর্গাপূজায় ২,৭৭৭ মণ্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে বিজিবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:০৮ পিএম
X
Advertisement

সারা দেশে ২ হাজার ৭৭৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপনে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অপারেশন বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুরশেদ রহমান।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। এ জন্য ২১টি বেইজক্যাম্প প্রস্তুত করা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা জানান, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। পূজা চলাকালে গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মাহবুব মুরশেদ রহমান বলেন, কোনো তথ্য, ছবি বা ভিডিও ফুটেজ প্রচারের আগে তা যাচাই-বাছাই করা জরুরি। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

তিনি বলেন, দুই পুলিশ সদস্যকে শিগগিরই ফেরত আনা হবে বলে আশা করা হচ্ছে। তাঁরা নিরাপদে রয়েছেন এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই তাঁদের উদ্ধার করা সম্ভব হবে বলে জানান তিনি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement