ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্যামলীতে ট্রাকের চাপায় দুই নারী নিহত, চালক পলাতক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর শ্যামলীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে শ্যামলী স্কয়ারের সামনের পদচারী-সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই ফুটপাতে থাকতেন বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে। 

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, নিহত দুজনের মধ্যে একজনের নাম মুক্তা। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। অপরজন কিশোরী। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দৌড়ে সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় পিষ্ট হন দুজন। তাঁদের একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।তাঁদের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement