ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫১৯ জন আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ এ অভিযানে অংশ নেয়। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে সাত দফার অভিযানে ২ হাজার ৯৫৩ জনকে আটক করা হয়েছিল। সর্বশেষ অভিযানসহ মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭২ জনে। তাঁদের মধ্যে অন্তত ১ হাজার জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করে পুলিশ।
এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement