ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:২৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সাতক্ষীরার তালায় ঘেরে মাছ চুরি সন্দেহে এক মাছের ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ক্ষিতিশ মন্ডল (৫২) তালা সদরের জেয়ালা গ্রামের মৃত. মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।

নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল জানান, জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে মাছ চুরির সন্দেহে রাত ৩ টার দিকে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন জেয়ালা শশ্মান ঘাট এলাকায় গাছে বেঁধে গণপিটুনি দিয়ে হাত, পা ভেঙে দেয়, মাথায় কোপায়। চোঁখ তুলে নেওয়ার চেষ্টা করে। রাত তিনটা থেকে ভোর পর্যন্ত এভাবেই মারপিট চলতে থাকে।

তিনি বলেন, সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা ১২টার দিকে মারা যায়। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী জানান, ঘেরে মাছ চুরি সন্দেহে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে।  প্রতিবেদন করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement