ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুন্দরবনে অপহৃত ২ পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ এএম আপডেট: ০৫.০১.২০২৬ ১০:৪৭ এএম
X

খুলনার দাকোপে মুক্তিপণের দাবিতে অপহৃত রিসোর্ট মালিকসহ অপহৃত দুই পর্যটককে উদ্ধার হয়েছে। রোববার রাতে তাদের উদ্ধারের তথ্য জানায় দাকোপ থানা পুলিশ ও কোস্ট গার্ড।

তবে মুক্তিপণ পেয়ে বনদস্যুরা স্বেচ্ছায় তাদের ছেড়ে দিয়েছে, না কি সাড়াশি অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে- এ ব্যাপারে তারা কিছু জানাননি।

দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, 'সুন্দরবন থেকে অপহৃত পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। তারা সুস্থ রয়েছেন। সোমবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে কোস্ট গার্ড।'

এর আগে গত ০২ জানুয়ারি বেলা ১২টার দিকে সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা হতে বনদস্যুদের হাতে অপহৃত হন ঢাকা থেকে আসা পাঁচ পর্যটক। তারা দাকোপের ঢাংমারী এলাকার গোল কানন নামক রিসোর্টে বেড়াতে এসেছিলেন। ওই দিন বিকেলে তারা রিসোর্ট মালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন এলাকায় ঘুরতে যান। সে সময় বনদস্যু মাসুম বাহিনী তাদেরকে অপহরণ করে। 

দস্যুরা দুই নারী পর্যটক এবং নৌকার দুই মাঝিকে ছেড়ে দিয়ে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় ও পর্যটক সোহেল এবং জনিকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট মালিকের পরিবারের নিকট মোবাইলে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে একটি সূত্র জানায়। বিষয়টি জানার পর থেকে কোস্ট গার্ড ও নৌ পুলিশসহ যৌথ ভাবে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।

এসএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝