রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবদুস সালাম সুরুজের হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে অষ্টম শ্রেণি। মোট সম্পদের তথ্য দিয়েছেন ২৬ লাখ ১৫ হাজার টাকা। তার বিরুদ্ধে কোনো মামলার বিষয়ে উল্লেখ করা হয়নি।
১০০ টাকা ও ২৫ টাকার স্ট্যাম্পে ১২ পৃষ্ঠার হলফনামার বিবরণীতে আবদুস সালাম সুরুজ কৃষি ও ব্যবসা খাতে বাৎসরিক আয় দেখিয়েছে ৪ লাখ টাকা। তিনি স্বর্ণ ১০ ভরি ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা দেখিয়েছেন।
আবদুস সালাম সুরুজ বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর গ্রামের বেদান আলী ও সোনাভান বেগম দম্পতির ছেলে। ৪১ বছর ৭ মাস ১৫ দিন বয়সী আবদুস সালাম সুরুজ রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আবদুস সালাম সুরুজ ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি।
এএইচ/এমএ