Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper

নোয়াখালীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭

প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৬ পিএম   (ভিজিট : ৩২৬)

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বেগমগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া উপশহরে এ ঘটনা ঘটে। 

এ সময় এটিএন বাংলার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজনসহ অন্তত সাতজন আহত হয়। 

স্থানীয়রা সূত্রে জানা যায়, গাবুয়া উপশহরে পথসভার আয়োজন করে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের অনুসারীরা। এতে নেতৃত্ব দেন একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুর রহমান দিপু। এসময় নৌকার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে  উত্তেজনা সৃষ্টি হয়।

এর জের ধরে পরবর্তীতে গাবুয়া  উপশহরে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ কিরনের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে ধাওয়া করে। তারা এটিএন বাংলার গাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজনসহ অন্তত সাতজন আহত হয়। এ সময় গাড়িতে আরো ছিলেন, এটিএন বাংলার ঢাকার রিপোর্টার নাজিবুর রহমান ও এটিএন নিউজের নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। তারা অল্পের জন্যে রক্ষা পান। 

ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) রাজীব হাসান, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।  
 

এমআর/এমবি

 





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close