ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
নির্বাচনে শান্তি- শৃঙ্খলা রক্ষায় উপকুলীয় এলাকার ৪৩টি ইউনিয়নে কোস্টগার্ড মোতায়েন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:৩০ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকার ৪৩টি ইউনিয়নে  মোতায়েন হলো কোস্টগার্ড। শনিবার সকাল থেকে দায়িত্ব প্রাপ্ত কোস্টগার্ড সদস্যরা নেমে পড়েছেন দায়িত্বপ্রাপ্ত এলাকায়।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমার্ন্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে জানান। শুক্রবার বিকেলে কোস্টগার্ড সদস্যদের দায়িত্ব ঝুঝিয়ে দেওয়াসহ সকল নির্দেশনা দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি- শৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে উপকূলীয় ৪৩ টি ইউনিয়নে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। মোংলা পশুর নদী সংলগ্ন বানীশান্তা,দাকোব, বাজুয়া, লাউডোব এবং খুলনার তিলডাঙ্গা,পানখালী,কৈলাশগঞ্জ,সুতারখারী,কামারখালী ও কয়রার দক্ষিন বেতকাশীসহ মোট ৪৩টি ইউনিয়নে দায়িত্ব পালন করবে দায়িত্বপ্রাপ্ত কোস্টগার্ড সদস্যরা।  

জেইউ/এমবি
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝