ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জমি বিরোধের ঝগড়া, লাথিতে বৃদ্ধের মৃত্যু
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৪:৪২ পিএম
বরিশাল নগরে জমি নিয়ে বিরোধের দুই পক্ষের মারামারিতে আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে নগরের ২৩নং ওয়ার্ড গাবতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধ হলো-সেজন আলী (৭৫) ওই এলাকার মৃত কোব্বা আলীর ছেলে।

নিহতের ছেলে মো. মিন্টু বলেন, জমি নিয়ে তাদের সঙ্গে মৃত আনসার সরদারের ছেলে শাওন সরদার (৩৫) ও সজল সরদার (২৬) বিরোধ রয়েছে। বিরোধের জেরে রাত আটটার দিকে তাদের মধ্যে কথাকাটা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। তখন বাবা এগিয়ে গেলে তাকে সজোরে লাথি দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান।

ঘটনার পর পুলিশ শাওন ও সজলকে পুলিশ হেফাজতে নিয়েছে জানিয়ে মিন্টু বলেন, এ ঘটনায় তিনি মামলা করবেন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, খবর পেয়ে তারা হাসপাতালে গিয়েছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



এমএন/এমবি


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝