ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
শিপসা নদীতে ডুবে গেল ১৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই লাইটার জাহাজ
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৫:২২ পিএম

সুন্দরবন সংলগ্ন শিপসা নদীতে ফ্লাইএ্যাশ বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ থানা পুলিশ। শুক্রবার দুপুরে এমভি গায়েহেরা-৪ নামক ওই লাইটার জাহাজটি তলাফেটে নদীতে ডুবে যায়।

খুলনা জেলার  দাকোব উপজেলার নলিয়ান নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক চন্দ্র নাথ জানান, বৃহস্পতিবার বিকালে এমভি গায়েহেরা -৪ নামক লাইটার জাহাজটি শিপসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। এ খবর পেয়ে তিনিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করে। 

এবং কিছু ট্রলার দিয়ে লাইটারটিকে নিরাপদে নেওয়ার চেষ্টা করা হয়। রাতে লাইটারটি নদীর চরে আটকা থাকে। তবে বৃহস্পতিবার দুপুরে জোয়ারে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লাইটারটি কাঁথ হয়ে পুরোপুরি ডুবে যায়।

নৌ পুলিশের ওই কর্মকর্তা জানান,ডুবেযাওয়া লাইটারটি ভারতের ভজভজ এলাকা থেকে ১৪২২ মেট্রিকটন ফ্লাইএ্যাশ(সিমেন্টর কাঁচামাল)  নিয়ে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল। তিনি দাবী করেন,ওই লাইটার ডুবির ফলে শিপসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ডুবে যাওয়া লাইটারের ফ্লাইএ্যাশ নদীতে ভেসে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।


জেইউ/এমবি


 



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝