ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
রাজধানীতে নিয়ন্ত্রণ হারানো জিপের চাপায় নিহত ৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৬ এএম আপডেট: ২৮.১২.২০২৩ ১০:০৮ এএম
রাজধানীখিলক্ষেতে নিয়ন্ত্রণ হারানো একটি জিপের চাপায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

বুধবার রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রী ছাউনি সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামের মো. সুমনের ছেলে ইয়াছিন (৯), গোপালগঞ্জের মোকসেদপুর থানার কাজিপাড়া গ্রামের উজ্জ্বল পান্ডে (২৬) ও আমরিনা (২৭)।

আহত মো. সুমন (৩৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপরে উঠে পড়ে। এতে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরও দু'জন মারা যান। জিপটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

নিহত উজ্জ্বল পান্ডের শ্যালক সবুজ কির্তনীয়া জানান, উজ্জ্বল নতুনবাজার এলাকায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে খিলক্ষেতে কেন গিয়েছিলেন, তা তিনি জানেন না।

আহত সুমনের বাবা মো. মফিজ জানান, সুমন মোহাম্মদপুর পাবনা হাউজ গলিতে পরিবার নিয়ে থাকেন। তিনি নিজে খিলক্ষেত ১৩ নম্বর রোডে একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করেন। সুমন ও তার ছেলে ইয়াছিন খিলক্ষেতে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখান থেকে মোহাম্মদপুরে যাচ্ছিলেন। পরে তিনি দুর্ঘটনায় কথা জানতে পারেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিন জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। দু'জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত সুমন ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝