আগামী ০৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আগামী শুক্রবার ও শনিবার (২৯ ও ৩০ ডিসেম্বর) সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, 'ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন পক্ষে আমাদের তিন দিনের (২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর) কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি আরও দুই দিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগামীকাল শুক্রবার ও শনিবার সারাদেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।'
গত রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারাদেশে গণসংযোগ ও লিফলেট-প্রচারপত্র বিলি কর্মসূচি ঘোষণা করেন।
-এমএ