ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
'ভোটারদের হুমকীদাতাদের শাস্তির বিধান করা হয়েছে'
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১:৫২ পিএম আপডেট: ২৯.১২.২০২৩ ৬:০৬ পিএম
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, 'ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি ধামকি দেয়, পথে ঘাটে ঘরে বাইরে যেখানেই হোক, এ জন্য শাস্তির বিধান করা হয়েছে।'

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, 'ভোটাররা নির্ভয়ে নিঃসংকোচে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।'

এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেন্জের এডিশনাল ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। 

মতবিনিময় সভায় আগামী ০৭ জানুয়ারির নির্বাচনে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সকল প্রিজাইডিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর নির্বাচন কমিশনার একই হলরুমে চারটি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থীদের সঙ্গে মতবিনিয় করবেন।

-ওটি/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝