Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper

'প্রার্থী দেখে নয়, অপরাধ দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে'

প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৯৪)

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, যে প্রার্থীই অপরাধ করুক না কেন, দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। প্রার্থী দেখে নয় বরং অপরাধ দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।

কমিশনার শুক্রবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে লালমনিরহাটের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রার্থীদের সাথে মতবিনিময় করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, সব প্রার্থীই আমাদের কাছে সমান, যে প্রার্থীই নির্বাচনী আইন ভঙ্গ করবেন আমরা তাঁদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেব। অভিযোগ ছোট হোক বড় হোক সব অভিযোগই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, ভোটের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন সচেষ্ট আছে। প্রতিটি স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে, কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়া কিংবা সুষ্ঠু ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার সুযোগ নেই।

কমিশনার আরও বলেন, একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। আমরা সেই সমন্বয় গড়তে সক্ষম হয়েছি এবং এটা যেন আরও দৃঢ় হয় সেই দিকেই কমিশন হাঁটছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কমিশনার এ সময় বলেন, আমরা সব প্রার্থীদের দ্ব্যর্থহীন কন্ঠে বলেছি, যেই নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করবেন অপরাধের ধরণ বুঝে তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

প্রতিটি আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন নির্বাচন সুষ্ঠ করতে তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধি যেন কেউ ভঙ্গ করে পার না পায় সেজন্য মাঠে নির্বাহী মেজিস্ট্রেটরা সজাগ আছে।

কমিশনার রাশেদা সুলতানা এদিন সকাল ১০ টায় প্রথমে প্রিজাইডিং অফিসার, পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবশেষ লালমনিরহাটের তিনটি আসনের প্রার্থীদের মতবিনিময় সভা করেন। এসময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহসহ পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এমএস/এমবি




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close