Tuesday | 9 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 9 June 2026 | Epaper

রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৯ পিএম   (ভিজিট : ২৭২)

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের (ঈগল) নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্গাপুর পৌর শহরের সিংগা বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষয়ক্ষতি না হলেও এ ঘটনায় আশপাশের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পরে ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেতাকর্মীরা নির্বাচনী প্রচার অফিস ও বাইরের চা স্টলগুলোতে অবস্থান করছিলেন। এ সময় দুর্গাপুর সদর থেকে শিব রোডে একটি মোটরসাইকেলে তিনজন যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ বলেন, নৌকার প্রার্থীর ইন্ধনে তাঁর লোকজন আমাদের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের নির্বাচনী প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করেছেন। তাঁরা স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের গণজোয়ার দেখে দিশেহারা হয়ে পড়েছে।

দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের ভয়ভীতি দেখাতে একটি পক্ষ আমাদের প্রচার অফিসে ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করব।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচার অফিসে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ দ্বারা। আর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি।


আরএইচ/এমবি




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close