Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper

'দেশের সব মহৎ অর্জন আওয়ামী লীগের হাতে হয়েছে'

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৪:০৫ পিএম   (ভিজিট : ৪৮৬)
ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, 'জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে আসছে। বাংলাদেশের ইতিহাসে সকল মহৎ অর্জনগুলো আওয়ামী লীগের আমলেই হয়েছে।'

বৃহস্পতিবার দুপুরে ভোলালালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জি এম বাজার এলাকায় নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। বর্তমানে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন।'

তিনি বলেন, '০৭ জানুয়ারির নির্বাচনে আপনারা নৌকার বিজয় নিশ্চিত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ উপহার দেবেন। স্মার্ট বাংলাদেশে সকল সেবা থাকবে হাতের মুঠোয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য দেশের উন্নয়ন করা, দেশের মানুষকে নিরাপদে-শান্তিতে রাখা।'

লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাছেদ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

-এইচপি/এমএ


সম্পর্কিত   বিষয়:  ভোলা   লালমোহন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close