Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper

'নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের উন্নয়ন হয়'

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৭৫০)
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিলে দেশ ও জনগণের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাউরিয়া এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

নূরুন্নবী চৌধুরী বলেন, 'বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। তাঁর হাতে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় নিশ্চিত করলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে তথ্যপ্রযুক্তি নির্ভর স্মার্ট রাষ্ট্র।'

ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি মো. মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে বৈঠকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রিয়াদুর রহিম মুরাদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এইচপি/এমএ


সম্পর্কিত   বিষয়:  ভোলা   লালমোহন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close