ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ঈশ্বর বাঁচালে কেউ মারতে পারে না...
✎ স্বপন কুমার ঢালী
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০০ পিএম আপডেট: ২৬.১২.২০২১ ৯:০৩ পিএম
ঢাকার গ্রীন লাইফ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কুশল কর্মকার। গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে বেতাগীতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলো এমভি অভিযান-১০ লঞ্চে। 

রাতে যে সময় সব কিছু আগুনে পুড়ছে। ঠিক তখনই জীবনের ঝুঁকি নিয়ে কনকনে শীতে নদীতে ঝাঁপ দেয় কুশল কর্মকার। পরনের সব পোশাক খুলে ফেলে। এরপর আধা ঘন্টা নদীতে সাঁতার কাটতে থাকে। 

এমন সময় তেলবাহী জাহাজ যাচ্ছিল তার পাশ দিয়ে। কুশল ঠান্ডায় কথা বলতে পারেনি। শুধু হাত দিয়ে ইশারা করে। কুশলের ইশারা বুঝে জাহাজ তাকে তুলে নেয়। জাহাজের লোকজন কুশলকে গরম পোশাক পড়তে দেয়। এরপর তারা আমাকে ফোনে দুর্ঘটনায় কথা জানায়। পরের দিন সকালে ঝালকাঠী থেকে কুশলকে বেতাগী পৌর শহরের বাসায় নিয়ে আসি।

শনিবার সন্ধ্যায় অবজারভারকে কথাগুলো বলেন কুশলের বাবা কৃষ্ণ কর্মকার।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'আমার ছেলেকে বাঁচিয়েছে ঈশ্বর, ঈশ্বর বাঁচালে কেউ মারতে পারে না।'

মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা কুশল বলেন, 'আমি যে এই শীতে বেঁচে থাকবো, তা কখনও ভাবিনি। ঈশ্বর আমাকে বাঁচিয়েছে।'

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝