রাজধানীর গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকরে বাস মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গণপরিবহন মালিকদের সংগঠন শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, '০১ ডিসেম্বর থেকে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দেওয়া যাবে। তবে ছুটির দিনে হাফ ভাড়া দেওয়া যাবে না।'