ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
দুর্ঘটনার বাস সরাতে গিয়ে ২ মৃত্যু: সেই এসআইয়ের বিরুদ্ধে মামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৫:০৪ পিএম আপডেট: ০১.০১.২০২২ ১১:২৬ এএম
রাজধানীর গুলিস্তানে দুর্ঘটনাকবলিত বাস সরাতে গিয়ে পুনরায় দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সকালে ডিএমপির পল্টন থানায় মামলাটি হয়।

এমদাদুল হক ডিএমপিতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রপ্রবাসী শুকুর মাহমুদ বাবুল ও রাইসুল কবির তুষার নিহত হন। এই ঘটনায় তুষারের বাবা আজ সকালে বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া বলেন, ‘ওই ঘটনায় নিহত তুষারের বাবা কামাল উদ্দিন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। দুর্ঘটনা কবলিত বাসটি সরাতে গিয়ে এএসআই এমদাদুল হক পরের দুর্ঘটনাটা ঘটায়। ওই মামলায় এমদাদুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

তুষারের সহকর্মী জাহিদুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের জানান, তুষার ড্রিম প্লাস ইন্টারন্যাশনাল নামে গার্মেন্টস এক্সেসরিজ প্রতিষ্ঠানে কমার্শিয়াল সেকশনে চাকরি করতেন। বৃহস্পতিবার দুপুরে পল্টনের অফিস থেকে অফিসিয়াল কাজে সদরঘাট গিয়েছিলেন। সেখান থেকে অফিসে ফেরার পথে গুলিস্তানে সড়ক দুর্ঘটনার শিকার হন। তুষারের বাসা পশ্চিম জুরাইনের খন্দকার রোডে।

নিহত অপর ব্যক্তি শুকুরের বড় ভাই গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জে বাসা থেকে সকালে ঢাকায় ব্যক্তিগত কাজে এসেছিলেন গুলিস্তানে। ১৯৮৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে থাকতেন শুকুর, সেখানে তার সিটিজেনশিপ। আড়াই মাস আগে সেখান থেকে বাড়িতে আসেন তিনি।

জানা গেছে, শ্রাবণ পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়লে একজন পুলিশ সদস্য আহত হন। তখন ওই বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এরপর ওই বাসটি আহাদ পুলিশ বক্সের একজন এএসআই চালিয়ে নিরাপদ স্থানে সরাতে গিয়ে ‘ব্রেক ফেইল’ করে আবারও দুর্ঘটনায় পড়লে দুজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি প্রথমে কয়েকটি রিকশাকে ধাক্কা দেয়। এরপর দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল এবং পথচারীদের ধাক্কা দিয়ে সড়ক বিভাজনে উঠে যায়। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে।

-এনএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement