ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
প্লাষ্টিক কারখানায় আগুন, নিহত ৫
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ২:২০ পিএম আপডেট: ১৫.১২.২০২১ ১১:০৩ এএম
বগুড়াআদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ-তিলোকপুর সড়কের হবির মোড় এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বলেন, সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনও সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আসেনি।

নিহত ৫ জনের মধ্যে ২ জনের নাম জানতে পেরেছে কারখানা কর্তৃপক্ষ। এরা হলো সান্তাহারের কোমল দ্বোগাছীর লুৎফরের ছেলে শিহাব (৩০) ও সারিাকান্দির সান্দিড়া গ্রামের  শাজাহান (২৯)। পিতার নামা জানা যায়নি।

স্থানীয়রা জানান, প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরি হতো। প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে সেখানে কাজ করছিল। হঠাৎ করেই কারখানার এক কর্ণারে আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা ভয়ে বেরিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস নওগাঁ, আত্রাই, রানীনগর, আদমদীঘি ও দুপচাচিয়ার সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

কারখানার মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট বলেন, সকাল থেকেই শ্রমিকরা কারখানায় কাজ করছিল। কীভাবে আগুনের সূত্রপাত তা বলতে পারছি না। সংবাদ পেয়ে কারখানায় আসি। কারখানায় ওয়ানটাই প্লেট সামগ্রি তৈরী করা হতো। আগুনে কারখানার কাঁচামাল পুড়ে ছাই হয়েছে। প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।

তবে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, কারখানায় ৪৫ শ্রমিক কাজ করছিল। ৪০ জন শ্রমিক কারখানা থেকে বের হতে পারলেও বাকি ৫ জন শ্রমিক বের হতে পারেনি। তারা অগ্নিকাণ্ডে পুড়ে অঙ্গার হয়ে গেছে। তাদের শনাক্ত করা যাচ্ছে না। তাদের পরিবারের কেউ এসে শনাক্ত করলে পরিচয় জানা যাবে। 

-এ/এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝