ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোচালকের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৬:০০ পিএম
মাদারীপুর সদর উপজেলার খাগদি এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় সুমন শেখ (৩০) নামে এক অটো চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। পরে স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত সুমন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দিদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বাগেরহাট থেকে চট্রগ্রামের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর শহরের খাগদি এলাকায় আসলে থেমে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই সুমন নামে এক যুবক নিহত হয়। 

নিহত সুমন অটেরিকশার চালক ছিলেন। পরে স্থানীয় বিক্ষুব্দরা বাসে আগুন ধরিয়ে দেয়। এতে করে প্রায় আধা ঘন্টা মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। স্বাভাবিক হয় যান চলাচল।

স্থানীয় বাসিন্দা সোহেল বেপারী বলেন, দিদার পরিবহনের বেপরোয়া গতির কারণে নিহত হয়েছে সুমন। এর আগেও দুই দফায় এই বাসটি দুর্ঘটনা ঘটিয়েছে।
 
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনার পর পরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে।তবে  বাসের চালক হেলপার সুপারভাইজার পলাতক । 

-এএইচ/এনএন


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝