ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ব্রহ্মপুত্র নদে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৪:৪৮ পিএম
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে রাজিব হোসেন (৩৫) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক কাফুরদী এলাকায় ব্রহ্মপুত্র নদীতে ভেসে আসা এ লাশ উদ্বার করা হয়।
 
প্রথমে লাশটির পরিচয় পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ার পর তার পরিচয় পাওয়া যায়।

নিহত রাজিব বন্দর উপজেলার লক্ষ্যারচর উত্তরপাড়া মদনগঞ্জ এলাকার মফিজুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত ২৭ ডিসেম্বর রাজিব হোসেন তার অটোরিকশাটি নিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হন। সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও রাজিব সেদিন আর বাড়ি ফেরেনি। ওই দিন থেকে তিনি নিখোঁজ হন।

তার পরিবারের সদস্যরা জানায়, বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে আমরা তার মোবাইল নম্বারে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পর কোথাও হদিস না পেয়ে রাজিবের বাবা মফিজুল ইসলাম বন্দর থানায় একটি জিডি করেন।
 
পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে অটোচালক রাজিবকে দুয়েক দিন আগে হত্যা করে ব্রহ্মপুত্র নদে ফেলে গেছে দুর্বৃত্তরা।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

-এইচএম/এনএন


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝