ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দেশে ওমিক্রন শনাক্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ২:৪৭ পিএম আপডেট: ১২.১২.২০২১ ১১:৩৭ এএম
দেশে প্রথম দু'জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়েছে।

শনিবার ঢাকা শিশু হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের দুজন যে নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন ধরন পাওয়া গেছে, তাদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি। তারা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার, সেটি চলছে। তাদের মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে, তাদের শরীরে এখন ওমিক্রনের লোডটা কেমন আছে। পুরোপুরি সেরে উঠতে দুই সপ্তাহ লাগতে পারে তাদের।’

জানা গেছে, ওই দুই নারী ক্রিকেটার দেশে ফিরলে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষায় তাদের দেহে ধরা পড়া ধরণটি ওমিক্রন বলে নিশ্চিত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে আইইডিসিআরের একজন কর্মকর্তা বলেন, ‘আক্রান্ত দুজন নারী ক্রিকেটার ভালো আছেন‌। তাদের শরীরে মৃদু লক্ষণ রয়েছে। দু'জনকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এর আগে গত ৭ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছিলেন, ‘দুই নারী ক্রিকেটারকে হোটেল সোনারগাঁওয়ে একই রুমে রাখা হয়েছে। সোমবার সন্ধ্যায় আবারও তাদের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। পরীক্ষা-নিরীক্ষার পরই বলা যাবে, তারা ওমিক্রনে আক্রান্ত কি না।’

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জাতীয় নারী ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে ফিরে আসে। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পাঠানো হয়। এরপর গত ১, ৩ এবং ৫ ডিসেম্বর তিন দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়। তৃতীয় টেস্টের পর সোমবার দুই ক্রিকেটারের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

তখন থেকেই নারী ক্রিকেট দলের সবাই আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের দুই কর্মকর্তা নিয়মিত তাদের বিষয়টি দেখছেন।  

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝