দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা আবারো বাড়ছে।গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫১২ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন।
একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। এতে মোট মৃত্যার সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৭২ জনে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫২২টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫১২ জনের।শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনের মধ্যে একজন পুরুষ এবং এক জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৫৭ জন এবং নারী ১০ হাজার ১১৫ জন।মারা যাওয়া ২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন রয়েছেন।
গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
-এনএন