ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় আক্রান্ত আরও ৩৯৭ জন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৫:১৯ পিএম আপডেট: ২৯.১২.২০২১ ১:৪১ পিএম
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬২ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে আরও ৩৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৪ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন করোনা থেকে সুস্থ হলো।

গত ২৪ ঘণ্টায় ৮৫১টি ল্যাবে ১৮ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৯৪১টি। করোনা শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

মৃত্যুবরণকারী একজন নারী। তিনি  ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ঢাকার বাসিন্দা এবং সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

গত বছরের ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।


আরও সংবাদ   বিষয়:  করোনা  
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝