ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দেশে ওমিক্রনে আক্রান্ত আরো তিনজন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৬:৪৪ পিএম আপডেট: ০১.০১.২০২২ ১২:২৪ পিএম
দেশে নতুন করে আরও তিনজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জন।

শুক্রবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। নতুন আরও তিন ব্যক্তির তথ্য আপলোড করেছে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেশিয়েটিভ (আইদেশি)।

জিনোম সিকোয়েন্সের তথ্য বলছে, ওমিক্রন শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুই জন নারী এবং একজন পুরুষ। নারী দুজনের বয়স ৪৯ এবং ৬৫, পুরুষ ব্যক্তির বয়স ৬৫। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। তাদের নমুনা গত ২৭ ডিসেম্বর সংগ্রহ করা হয়।

প্রসঙ্গত, জিম্বাবুয়েতে বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব খেলে দেশে আসা দুই নারী ক্রিকেটারের দেহে গত ১১ ডিসেম্বর প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হয়।

-এনএন


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝