গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬৩ জনের।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে আরও ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৭২ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন করোনা থেকে সুস্থ হলো।
একই সময়ে ৮৫১টি ল্যাবে ২০ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ৭৯টি। করোনা শনাক্তের হার দুই দশমিক ৩৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।
মৃত্যুবরণকারী একজন পুরুষ। তিনি ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ঢাকার বাসিন্দা এবং সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
গত বছরের ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।
-এমএ