ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
‘করোনা চিকিৎসায় রেটিনোভির ও নির্মাট্রেলভির নামে ওষুধ বাজারজাত হচ্ছে’
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৮:৪৫ পিএম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আক্রান্তদের জন্য আজ থেকে দেশে রেটিনোভির ও নির্মাট্রেলভির নামের দুটি ওষুধ বাজারজাত করা হচ্ছে। এই ওষুধ দুটি করোনা আক্রান্তদের জন্য ৮৮ ভাগ কার্যকরী। ওষুধ দুটি করোনা ভ্যাকসিনের কোন বিকল্প নয়। যারা আক্রান্ত হয়নি তারা ভ্যাকসিন নিবে আর যারা আক্রান্ত তারা এই ওষুধ সেবন করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জানুয়ারি মাস থেকে নতুন উদ্যোগে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। দেশের প্রতিটি ১৫ হাজার ওয়ার্ডে ২৮ হাজার বুথে এই ভ্যাকসিন কার্যক্রম চলবে। আমাদের হাতে প্রচুর ভ্যাকসিন রয়েছে।

ডায়াবেটিক সমিতির সভাপতি জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সমিতির সহ সভিপতি নীনা রহমান, যুগ্ম সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ বক্ত্যব রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।

এএএল/এসআর

Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝