ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মোবারকগঞ্জ সুগার মিলের মাড়াই মৌসুমের উদ্বোধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৮:১১ পিএম
ঝিনাইদহ জেলার মোবারকগঞ্জ সুগার মিলে ২০২১-২২ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন। এটি সুগার মিলের ৫৫তম আখ মাড়াই মৌসুম। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপেরশনের ইক্ষু উন্নয়ন ও গবেষনা বিভাগের পরিচালক কৃষিবিদ আশরাফ আলী, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, আখ কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সম্পাদক মাসুদুর রহমান মন্টু, ত্রিলোচনপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু, আখচাষি শাহজাহান আলীসহ জনপ্রতিনিধি, মিলের কর্মকর্তা শ্রমিক ও আখচাষীরা। 

উল্লেখ্য, এ বছর ৪৭ দিনে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের আনুমানিক হার ধরা হয়েছে ৭ শতাংশ। এছাড়া ৭ হাজার আখ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে মিলটি।

-জেইউ/এনএন


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝