ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বলিউড অভিনেতা কাদের খানের মৃত্যুর গুজব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮, ১১:০১ এএম আপডেট: ০১.০১.২০১৯ ৩:৩০ পিএম
বলিউডের খ্যাতিমান অভিনেতা কাদের খান মৃত্যুর গুজব ছড়িয়েছে। ৩১ ডিসেম্বর কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অল ইন্ডিয়া রেডিওর সূত্রে বলা হলেও তার ছেলে শরফরাজ খান এটাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। 

শরফরাজ পিটিআইকে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে কানাডার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত দেখছেন।   

কাদের খানের বর্তমান বয়স ৮১ বছর। বর্ষীয়ান এই অভিনেতার গত মঙ্গলবার চিকিৎসার জন্য তাকে কানাডার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে মুখে মাস্ক পরিয়ে শরীরে অক্সিজেন দেওয়া হয়। পরে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যাও ধরা পড়ে।

কানাডায় বেশ কয়েক বছর ধরেই ছেলের পরিবারের সঙ্গে থাকছেন কাদের খান। কিছুদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল প্রবীণ এই অভিনেতার। তার ছেলে সরফরাজ বলেন, অস্ত্রোপচার সফল হলেও শারীরিক দুর্বলতায় হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি।

উল্লেখ্য, ১৯৩৭ সালের ১১ ডিসেম্বর আফগানস্তানের রাজধানী কাবুলে জন্মগ্রহণ করেন। এরপর  ১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩০০ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক, প্রায় ২৫০টি ছবির চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন। সূত্র: হিস্তানটাইমস।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝