ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
কি ছিলো শ্রীদেবীর শেষ ইচ্ছা?
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮, ১০:২০ এএম
বলিউড অভিনেত্রী শ্রীদেবী। যাকে বলা হতো বলিউড কুইন।চলতি বছরেরৎফেব্রুয়ারিতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান শ্রীদেবী। মৃত্যুর আগে তিনি তার শেষ ইচ্ছে পূর্ণ করে যেতে পারেননি। এবার সেই ইচ্ছেই পূরণ করতে চলেছেন তার স্বামী বনি কাপুর। কিংবদন্তি নায়িকা শ্রীদেবীর নাকি ইচ্ছে ছিল তার স্বামীর ছবিতে অজিত কুমার অভিনয় করুক।

স্ত্রীর সেই ইচ্ছাকেই মর্যাদা দিলেন বনি কাপুর। তার প্রযোজনায় তৈরি হচ্ছে হিন্দি ছবি ‘পিঙ্ক’–এর তামিল রিমেক। সেখানেই অমিতাভ বচ্চনের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় তামিল অভিনেতা অজিতকে। সম্প্রতি এই ছবির ঘোষণা দিয়েছেন বনি কাপুর ।

তিনি বলেন, ‘ইংলিশ ভিংলিশে অজিতের সঙ্গে শ্রীদেবী কাজ করার সময়ই আমায় বলেছিল আমি যদি কোনও তামিল ছবি বানাই তবে যেন সেই ছবিতে অজিতকে নিই। অজিত কুমারই আমায় পিঙ্ক ছবিটি তামিলে তৈরি করার পরামর্শ দেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে ছবির শুটিংও শুরু হয়ে যাবে শিগগিরিই।’

এই ছবির মধ্য দিয়ে বনি কাপুরও প্রথমবার তামিল ছবি প্রযোজনা করবেন। বনি কাপুর এক বিবৃতিতে বলেন, ‘অনেকদিন ধরে অজিত কুমারকে আমার ছবিতে নিতে চাইছিলাম, কিন্তু সেটা কোনওভাবে সম্ভব হচ্ছিল না। ইংলিশ ভিংলিশ ছবির তামিল ভার্সানে অজিত ক্যামিও চরিত্রে অভিনয় করেন। তখনই আমার স্ত্রী আমায় এই প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভাল গল্প না পাওয়ার জন্য আমি এগোতে পারছিলাম না।’

২০১৯ সালের ১ মে তামিল ‘পিঙ্ক’ মুক্তি পাবে বলে জানা গিয়েছে। বর্তমানে অজিত কুমার তামিল ছবি ‘বিশ্বসাম’–এ শুটিংয়ে ব্যস্ত। এই ছবিটি পরিচালনা করছেন শিবা।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝