ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
যে কারণে ক্যাটরিনার পার্টি থেকে চলে গেলেন আনুশকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ পিএম
ডিসেম্বরের ২৫ শে রাত, ক্রিসমাস পার্টি চলছে ক্যাটরিনা কইফের মুম্বইয়ের বাড়িতে। প্রায় এক যুগ পর দেখা যাচ্ছে একটি বিরল দৃশ্য। একসঙ্গে পার্টি করছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান এবং ‘ভাইজান’ সলমন খান। কিন্তু হুট করেই ঘটে গেলো অঘটন। পার্টিতে যখন সবাই আনন্দে মগ্ন তখনই পার্টি ছেড়ে গেলেন অভিনেত্রী আনুশকা শর্মা।

কলকাতায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিমান ধরারর তাড়া থাকাতেই তড়িঘড়ি বেরিয়ে যান আনুশকা। ভারতীয় ক্রিকেট দলের কঠিন অস্ট্রেলিয়া সফরে স্বামী বিরাট কোহলির পাশে থাকতেই আনুশকা অস্ট্রেলিয়া গেছেন বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বিরাট-আনুশকা নতুন বছরের শুরুটা এ বার হবে অস্ট্রেলিয়াতেই।

আনুশকার উপস্থিতি বরাবরই তাকে বাড়তি অনুপ্রেরণা দেয় বলে জানিয়ে এসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। এরআগে বছরের শুরুতে কঠিন সাউথ আফ্রিকা সফরের সময়েও তার জীবনে এবং ভাল খেলার পিছনে স্ত্রী অনুষ্কা শর্মার ভূমিকার কথা স্বীকার করেছিলেন বিরাট।

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট ও আনুশকা। সম্প্রতি তাদের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে।

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝