ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জন্ম নিবন্ধন নিশ্চিতে সমন্বয় সভা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৮ অক্টোবর, ২০১৮, ১:০১ পিএম আপডেট: ০৯.১০.২০১৮ ২:৫০ পিএম
শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিতসহ জন্ম নিবন্ধন হার বৃদ্ধি কল্পে রাঙ্গামাটিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাঙ্গামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের মধ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলার সিভিল সার্জন ডা. শহিদ তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাণ ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহানওয়াজ।

সভায় জানানো হয়, বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। শিশুর জন্ম নিবন্ধন তার টিকা দানসহ সকল কাজ ও শিক্ষার কাজেও মূল্যবান দলিল হিসেবে কাজ করে।

স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ ৩৫ জন অংশ নেয়।

-এমকে/এমএ

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝