ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
কয়েলের আগুনে ২ ভাই নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৯ এএম আপডেট: ২৯.১২.২০১৮ ১০:৪২ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি টিনশেড বাড়িতে আগুনে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে পলাশ (১২) ও তুষার (০৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন তাদের বাবা ইকবাল হোসেন (৫৫)।

শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ ইকবাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল রোড এলাকার দুই রুমের একটি টিনশেড ঘরে মশার কয়েল থেকে আগুন লাগে।

আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত ওই দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝