
মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। শনিবার সকাল থেকে জেলা সদর ও বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়।
প্রতিটি উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারের হাতে নির্ধারিত ব্যালট পেপার, বাক্স, সিল-প্যাডসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি তুলে দেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা।
এদিকে, প্রতিটি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আনসার ও পুলিশ মোতায়েন কার্যক্রমও সকাল থেকে শুরু হয়েছে।
জেলা রিটানিং অফিস সূত্রে জানা গেছে, সাতটি উপজেলার তিনটি নির্বাচনী আসনে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সকল সামগ্রী আজকের মধ্যে পৌঁছানো হবে। এ লক্ষ্যে সকাল থেকে নির্বাচনী সামগ্রীর পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর জনবল পাঠানো কাজও শুরু হয়েছে।
-এসআইএস/এমএ