
নির্বাচনি সরঞ্জাম লুট হওয়ায় নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের শরীফপুর ইউনিয়নের পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রোববার (৩০ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং অফিসার ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ((ইউএনও) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ি উপজেলায় এক ভোট কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রিজাইডিং অফিসারসহ সাতজন আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের মধ্যনাটেশ্বর ইসলামিয়া এবতেদায়ি নুরানি মাদরাসায় এ ঘটনা ঘটে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ হামালায় একজন পোলিং অফিসার ও পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।
ওসি নাসিম বলেন, হামলার পর ব্যালট পেপার, ব্যালট বক্স সব নিয়ে গেছে। প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং অফিসারসহ সাতজনকে ব্যাপক মারধর করে আহত করা হয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এইচএস